প্রকাশিত: ২৯/০৭/২০১৭ ৪:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০২ পিএম

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামি মো. জামাল হোসাইনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হ্নীলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর প্রতিবাদে আজ শনিবার জামালের স্ত্রী লোকজন নিয়ে থানা ভবন ঘেরাও করেন।

পুলিশ জানায়, জামাল হোসাইন উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্য তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার রাতে জামালকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে তার বাড়ির পেছনে একটি খামার বাড়ি থেকে ১৫ হাজার ইয়াবা বড়ি, একটি বন্দুক ও চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, শুক্রবার রাতে জামাল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছয়টি মামলা থাকলেও, তিনটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৭৬৪ জনের তালিকায় হ্নীলা ইউনিয়নের গড ফাদার হিসেবে তাঁর নাম রয়েছে।

এদিকে, আজ দুপুরে জামাল হোসাইনকে থানা থেকে আদালতে নেওয়ার সময় তার স্ত্রী খুরশিদা বেগম লোকজন নিয়ে থানা ভবন ঘেরাও করেন। এ সময় তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer