প্রকাশিত: ১৮/০৬/২০১৯ ১১:১২ এএম

হুমায়ূন রশিদ,টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও পৌনে দুই লক্ষাধিক টাকাসহ দুই কারবারীকে আটক করেছে।

জানা যায়, ১৮ জুন (মঙ্গলবার) রাতের প্রথম প্রহর পৌনে ১টারদিকে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ায় মৃত আলী মিয়ার বাড়িতে অভিযান চালায়।

অভিযানে মৃত আলী মিয়ার পুত্র জিল্লুর রহমান (২৫) এবং তার চাচাত ভাই লাল মিয়ার পুত্র মোঃ ইউনুছ (২০) কে ৩হাজার ৮শ পিস ইয়াবা ও নগদ ১লাখ ৮১ হাজার মাদক বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়য়।

আটকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...