ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৭/২০২৩ ২:৫৩ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২১ জুলাই) রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের একটি পাহাড় থেকে আরসা কমান্ডারকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার দেয়া তথ্যে, পাহাড়ে অভিযান চালিয়ে আরও ৫ সন্ত্রাসীকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- আরসা কামান্ডার হাফের নুর মোহাম্মদ, মোহাম্মদ হোসেন জোহার, মো. ফারুক, মনির আহমেদ, নূর ইসলাম ও মো. ইয়াছিন। তাদের কাছ থেকে ১ টি পিস্তল, ১ টি বিদেশি রিভলভার, ১ টি শর্টগান, ৪ টি এলজি, ৩ টি রাম দা ও গোলাবারুদসহ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২২ জুলাই) সকালে র‌্যাবের গণমাধ্যমে শাখার পরিচালক খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি জানান, আটককৃতরা ক্যাম্পসহ উখিয়া টেকনাফ এলাকায় খুন, সন্ত্রাসী ও অপহরণের সাথে জড়িত। তারা আরসা কমান্ডার হাফেজ নুর মোহাম্মদের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী দল ক্যাম্পে নানা অপরাধ কার্যক্রম চালিয়ে থাকেন।

আরসা কমান্ডার নুর মোহাম্মদ বিস্ফোরক তৈরিতেও পারদর্শী বলে জানান র‌্যাবের এই কর্মকতা। তার বিরুদ্ধে খুন অপহরণসহ ১৫টি মামলা রয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আরসার ৩০০ এর অধিক সন্ত্রাসী সক্রিয় রয়েছে। তাদের ধরতে ক্যাম্পে র‌্যাবের অভিযান চলমান আছে বলে জানান র‌্যাব।

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer