প্রকাশিত: ০৮/০৩/২০২২ ১১:১১ পিএম

কক্সবাজারের টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ে ” টেকসই আগামীর জন্য আজ লিঙ্গ সমতা” এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় ছিলেন ইউএসএইড’র নেচার এন্ড লাইফ প্রকল্প কোডেক।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি রানী চৌধুরী ও সঞ্চালনায় ছিলেন মোঃ শওকত ওসমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক শাব্বির আহমদ। বক্তব্য রাখেন- পিএফ প্রতিনিধি গোলাপজান , শাহিদা আক্তার, সহ ব্যবস্থাপনা কাউন্সিল সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা লামিয়া রাখাইন, নেচার এন্ড লাইফ প্রকল্প কোডেকের উপ-প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাস, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক অসীম বড়ুয়া, জীবিকা কর্মসূচির ব্যবস্থাপক খাদিজা ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন শিক্ষার্থী উপস্থিত বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে তাদের পুরস্কার বিতরণ ও স্কুল প্রাঙ্গনে একটি ফলজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...