উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১২/২০২৩ ৯:২৮ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং থেকে তিনটি এলজিসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মনিরঘোনার মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮) ও মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন্নাহার (৩২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজনকে আটক করা হয়। পরে মহিলার কোমরের বেল্টে ফিটিং অবস্থায় তিনটি এলজি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...