প্রকাশিত: ৩১/০৭/২০২১ ৮:৪৮ এএম

টেকনাফের নয়াপাড়ার শালবাগান এলাকা থেকে অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জাদিমুড়ার পাহাড়ি ছড়া থেকে তাকে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ‍তাকে উন্নত চিকিৎসার এ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকেল ৪ টার দিকে শালিস করতে গেলে সৈয়দ আহমদকে শালবাগান সি-৭ ব্লকের সামনে থেকে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের লোকজন অপহরণ করে বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারেকুল ইসলাম তারিক।
গুলিবিদ্ধ সৈয়দ আহমদের উদ্ধৃতি দিয়ে তারিকুল ইসলাম জানান, সন্ত্রাসী পুতিয়া গ্রুপের প্রধান পুতিয়া, দিলওয়ার প্রকাশ শিয়াইল্যা , হামিদ, আবুল বশর সহ আরো ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। পরবর্তীতে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনাকালে পৌনে ৬ টার দিকে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশে কাটাতার সংলগ্ন পাহাড়ী ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয় l প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার প্রেরণ করা হয়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায় l ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি l
তারিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ সৈয়দ আহমদ নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের সাব মাঝি

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer