

টেকনাফে অপহরণের শিকার পল্লী চিকিৎসকের খোঁজ নিতে গ্রামের বাড়ী বাহারছড়া নোয়াখালীয়া পাড়া বাঘঘোনা জুম্মাপাড়া গ্রামে ছুটে গেলেন জেলা জামায়াতের আমীর ও মানবিক নেতা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি অপহরণের শিকার গ্রাম ডাক্তারের পরিবার স্বজন ও স্থানীয় মুরব্বীদের সাথে একান্তে আলাপ করেন। এসময় উপস্থিত লোকজন ও ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে আনোয়ারী বলেন, দুর্যোগে দুর্ভোগে তিনি সব সময় তাদের পাশে থাকবেন। উপকুলীয় ইউনিয়ন বাহারছড়ায় যে কোন মুল্যে শান্তি শৃংখলা ফিরিয়ে বজায় রাখতে হবে। শান্তিময় এলাকা বাহারছড়া, কতিপয় অপরাধীর কারণে আশান্তি সৃষ্টি হলেও তাদেরকে (অপরাধীদের) যে কোন মূল্যে প্রতিহত করতে হবে। তাই তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। পাশাপাশি তিনি আইন শৃংখলা বাহিনীকে সম্মিলিতভাবে সর্বোচ্চ সহযোগীতা করার আহবান জানিয়েছেন।
এছাড়া বাহারছড়া নোয়াখালীয়া পাড়াসহ আশেপাশের গ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আনোয়ারী উপস্থিত লোকজনকে আশ^স্থ করেছেন।
প্রসঙ্গত: গত ২৭জুন শনিবার সকালে বাহারছড়া নোয়াখালী পাড়ার বাঘগোনা জুম্মাপাড়া এলাকা থেকে পল্লী চিকিৎসক ডাক্তার আক্তার কামাল ওরফে ডাক্তার কামাল উপহ্নত হন। ঘটনার ৫দিন অতিবাহিত হলেও আইন শৃংখলা বাহিনী তাঁকে উদ্ধার করতে পারেনি।##


পাঠকের মতামত