ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ৫:০৭ পিএম

টেকনাফের বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর শীলখালী গ্রামের মৃত অলী চাঁনের ছেলে বাহাদুর (২৮) ও একই গ্রামের মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্জার ছেলে বাবুল্যা (৩২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, আজ ভোরে বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফের বিভিন্ন স্থান থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে। দু’জন হেলাল, মোর্শেদ ও বদরুজ সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করেছে।

সম্প্রতি ১০ জন কৃষক অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ওই মামলায় ইতিপূর্বে আটক ৩ জনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...