প্রকাশিত: ১৯/০৯/২০২১ ৬:২৯ পিএম

আব্দুস সালাম::
টেকনাফে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। ইতিমধ্যে উপজেলার চারটি ইউনিয়নের ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, আগামীকাল ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য টেকনাফ উপজেলার চার ইউনিয়নে নির্বাচনে ২৫ চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ৬৮, ও সদস্য প্রার্থী হিসেবে ৩৩৭ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই পরিপ্রেক্ষিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চার ইউনিয়নে ৪২টি ভোটকেন্দ্রে ২৯৩টি ভোট কক্ষ রয়েছে। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৬১৫জন। তার মধ্য নারী ৫৮ হাজার ৪৪০ ও ৫৯ হাজার ১৭৫ জন পুরুষ ভোটার রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আপাতত সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।
তিনি আরো জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। সেইসব কেন্দ্রে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান তিনি।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, পুলিশের তদন্তে ৪২টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...