সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের বিলিজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মাটির নিচে চাপা পড়ে যায় ওই এলাকার সৈয়দ আলমের পাঁচ সন্তান। সেখান থেকে প্রথমে দুই জন ও পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পাহাড় ধসের ঘটনায় ৪নং ওয়ার্ডের বিলিজার পাড়ার সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
পাঠকের মতামত