উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১১/২০২৪ ১২:৫৬ পিএম

অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে নারায়ণগঞ্জস্থ র‌্যাব-১১ এর একটি টিম। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে অবস্থিত জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ইয়াবা পাচারকারীর পেটের ভেতর থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ ইয়াবা।

আটককৃত শুক্কুর আলী (৩১) কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন সাতঘরিয়া পাড়া এলাকার মৃত আলী মিয়ার পুত্র।

নারায়ণগঞ্জের আদমজীনগরস্থ র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার ও এএসপি সনদ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে শুক্কুর আলীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিশেষ কৌশলে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে।

পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে ৭৭টি পোটলা ইয়াবা উদ্ধার করা হয়। এতে মোট ৩৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।

তিনি বলেন, আটককৃত শুকুর আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাবারের সঙ্গে ইয়াবা ট্যাবলেট পেটের ভেতর ঢুকিয়ে কক্সবাজার থেকে ঢাকা ও নারায়ণগঞ্জে বিক্রি ও সরবরাহ করছিলেন

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...