প্রকাশিত: ০২/০৩/২০২২ ১:০৭ পিএম

বিশেষ প্রতিবেদক :
টেকনাফের পাহাড়ি এলাকা হতে অস্ত্র-গুলিসহ ও গ্রুপের নিজস্ব পোশাকসহ স্থানীয় এবং রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, পুতিয়া গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়। আটক দুইজনই রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য।

বুধবার বেলা ১১ টারদিকে সংবাদ সম্মেলনের কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার নিশ্চিত করেন, বুধবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে পাচারকালে এসব অস্ত্রসহ দুইজন আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা বস্তাবর্তী ৬টি একনলা বন্দুক, ১ টি থ্রি কোয়াটার গান, ১টি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড তাজা গুলি-কার্তুজ ও ৫ সেট পোশাক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

তিনি আরো জানান, গেল ১৯ ফেব্রুয়ারী এ গ্রুপের সদস্য খায়রুল আমিনকে আটকের পর থেকে র‍্যাব সদস্যরা তাদের নজরদারিতে রাখছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer