ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৪ ৯:৪৬ এএম
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর টোল প্লাজা এলাকায় একটি গাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- গাড়িচালক মো. আবুল কালাম এবং ইয়াবার মালিক শফিকুল ইসলাম। ডিএনসি ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপনসূত্রের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে রাহুল জানান, এরা একটি মাদক সিন্ডিকেটের সদস্য।

এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। তিনি বলেন, এরা মাইক্রোবাসে করে বিশেষ একটি স্থানে ইয়াবা নিয়ে আসছিল। যাত্রাবাড়ী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এরা টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী।

অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer