প্রকাশিত: ১২/০৫/২০২০ ৮:৩৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার করোনা সনাক্ত হওয়া টেকনাফের করোনা রোগী টেকনাফ ‘কেয়ারল্যাব’ নামক একটি ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান। তার বয়স প্রায় ২৩ বছর। তিনি চাকমা সম্প্রদায়ের লোক।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ গিয়ে উক্ত কেয়ারল্যাব, তার থাকার বাসা ইতিমধ্যে লকডাউন (Lockdown) করে দিয়েছেন। উক্ত করোনা রোগীকে রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পাঠানো হবে ডা. টিটু চন্দ্র শীল জানিয়েছেন। তবে উক্ত করোনা রোগীর শরীরে কোরনা ভাইরাসের খুব একটা উপসর্গ নাই বলে জানান তিনি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer