প্রকাশিত: ২৩/০২/২০১৯ ৯:১৯ পিএম , আপডেট: ২৩/০২/২০১৯ ৯:১৯ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
টানা তিন দিনের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। জেলার অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও চোখে পড়ছে ভ্রমণপিপাসুদের পদচারণা। হোটেল-মোটেল মালিকরা বলছেন, টানা ছুটিতে প্রায় দেড় থেকে দুই লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন। এসব, পর্যটকদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে নীল জলরাশির দিগন্ত ছোঁয়া সম্ভার, এমনই মনোমুগ্ধকর সব দৃশ্যের দেখা মিলবে কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রায় ১শ’ ২০ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

শহুরে জীবন থেকে একটু ছুটি পেলেই তাই দলবদ্ধভাবে কক্সবাজারে ছোটেন ভ্রমণপিপাসুরা। টানা তিনদিনের ছুটিতে তাই কক্সবাজার সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের।

সৈকতের পাশাপাশি দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, বৌদ্ধ মন্দির, আদিনাথ মন্দির, মাথিনের কূপসহ বিভিন্ন পর্যটন এলাকার সৌন্দর্য্য উপভোগ করছেন তারা। হোটেল-মোটেল মালিকরা বলছেন, বর্তমানে প্রায় দেড় থেকে দুই লাখ পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন।

এদিকে, পর্যটকদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে, প্রশাসন।

তবে, ভ্রমণপিপাসুদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ব্যবস্থা নেয়ার দাবি পর্যটকদের।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...