প্রকাশিত: ১০/০৯/২০১৬ ৯:৪২ এএম

imagesগাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

শনিবার সকালে ট্যাম্পাকো নামে একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিকুজ্জামান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, সদর দপ্তর, মিরপুর এবং উত্তরাসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করছে বলে জানান তিনি।

আহতদের ঢাকা মেডিকেলে হাসপাতালে এবং বাকিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, প্রথমে দগ্ধ ও শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত দুজনকে হাসপাতালে আনা হয়। পরে মৃত অবস্থায় আরো আটজনকে আনা হয়।

আহতদের মধ্যে ১০ জন ভর্তি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১৯ জনকে আনা হয়েছি। তাদের মধ্যে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।

রফিকুজ্জামান জানান, শনিবার সকাল ৬টার দিকে ট্যাম্পাকো নামের ওই কারখানায় আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer