প্রকাশিত: ০৮/০৬/২০১৭ ২:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫১ পিএম

নিউজ ডেস্ক::
মধ্যরাতের টেলিভিশন টকশো বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য খোরশেদারা হক।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে তিনি এ আহ্বান জানান।

খোরশেদারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তা-ঘাট ঠিক করে দেশটাকে সুন্দর করে সাজাইছে। আর টেলিভিশনের টকশোতে প্রতিদিন প্রধানমন্ত্রীর নিন্দা করা হয়। এরা নতুন, এদেরকে আগে দেখা যায়নি। এরা খালেদা জিয়ার নিয়োগ দেয়া লোক। এই টকশো-ফকশো বন্ধ করুন।

খুরশেদ আরা তার বক্তব্যের প্রথমেই ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে কোনো মন্ত্রী নেই। আমার বক্তব্য শুনার কেউ নেই।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, গরিব মানুষ ব্যাংকে টাকা সঞ্চয় করে। এই টাকা থেকে কেটে নিলে গরিবের ক্ষতি হবে। অর্থমন্ত্রীর এ বিশাল বাজেট গরিবের কোনো উপকারে আসবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি আর প্রধানমন্ত্রীর সমালোচনা করবেন না। এসময় তিনি খালেদা জিয়ার মাথার চুলকে পাখির বাসা বলেও উল্লেখ করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer