উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৯/২০২৩ ৭:৫৫ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার তালিকায় নাম ওঠাতে এসে আটক হয় নুরুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা যুবকে আটক কয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ. এম. গোলাম মোস্তফা।

তিনি জানান, রোববার বিকেলে রোহিঙ্গা যুবক উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়।

তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ধারণা করা হয় তিনি রোহিঙ্গা। জিজ্ঞাসাবাদের সে স্বীকার করে সে রোহিঙ্গা। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে যায়।

আটক রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম জানায়, গত রমজান মাসে সে কক্সবাজার উখিয়া ক্যাম্প থেকে বাইরে আসে। এরপর আর ক্যাম্পে ফিরে না গিয়ে ঝালকাঠির সাইফুল ইসলাম তোতা নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে ভোটার হতে চাইছিলাম।

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer