ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১০/২০২৪ ৬:০৭ পিএম

মীরসরাইয়ের রূপসী ঝর্ণা এলাকায় ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঐ দুই পর্যটক নিখোঁজ হওয়ার পরে দুপুরে ঝর্ণার কূপ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়দের সুত্রে জানা যায়, ৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টার দিকে ১৩ জন পর্যটকেরর একটি দল রূপসী ঝর্ণা এলাকায় যান এদের মধ্যে পা পিছলে দুই পর্যটক নিখোঁজ হলে মীরসরাই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বেলা ১১টা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঝর্ণার কূপে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে ঝর্ণা গভীর কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের নাম মুসফিকুর রহমান (২১) এবং মাহবুব রহমান মুস্তাকিম (২১)।

নিহতরা নারায়নগঞ্জ সদর এলাকার আতিকুর রহমানে পুত্র মুসফিকুর রহমান ও একই এলাকার মুহাম্মদ মুরাদের পুত্র মাহবুব রহমান।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, উপজেলার ওয়াহেপুর ইউনিয়নের পাহাড়ে অবস্থিত রূপসী ঝর্ণায় দুই পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে একটি ডুবুরি দল উদ্ধার কাজে পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উল্লোখ্য যে, গতকাল (২৭ সেপ্টম্বর) পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংস্কার কাজের কথা জানিয়ে খৈয়াছড়া র্ঝণা সাময়িক বন্ধ ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর বনবিভাগ। পরে আজ শুক্রবার (৪ অক্টোবর) খৈয়াছড়া র্ঝণা পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer