প্রকাশিত: ০১/০৪/২০২০ ৫:২৯ পিএম

ঢাকা: থানকুনি পাতা, চা পান, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়- এ সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এবং গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছে সরকার।

করোনা ভাইরাসে সংক্রমণের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন আহ্বান এসেছে।

গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

বুধবার (১ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা ও গুজব লক্ষ্য করা যাচ্ছে।

‘এ সব ভ্রান্ত ধারণা বা গুজবের মধ্যে রয়েছে থানকুনি পাতা খেলে, ঘন ঘন চা পান করলে, আদা অথবা রসুন দিয়ে গরম পানি খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়। এ রোগ গরিবদের হয় না, বরং সৃষ্টিকর্তার প্রতি অবিশ্বাসীদের হয়ে থাকে। এছাড়া ঠাণ্ডা লাগলে বা জ্বর হলে পুলিশ ধরে নিয়ে যাবে।’

তথ্য বিবরণীতে এ সব ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

করোনা ভাইরাসে রোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রেখেছে সরকার। এই ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ হতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি ও শিষ্ঠাচার মেনে চললে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer