ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৩ ৪:৪৮ পিএম

ময়মনসিংহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ৩ টায় জামায়াত নেতাকে ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

সকাল ৮ টায় মহানগরী মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত বছরের ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় বেআইনি জনতাবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্র বিরোধী শ্লোগান, যান চলাচল ও সরকারি কাজে বাধা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কোতয়ালি মডেল থানা পুলিশ এ মামলা দায়ের করে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...