প্রকাশিত: ০২/১১/২০২০ ৮:৩৩ পিএম

এম.এ আজিজ রাসেল::
অবশেষে কৌতুহলের অবসান হয়েছে। সাদ্দাম হোসাইনকে সভাপতি ও আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য তার ফেসবুক একাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন।
১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

ইশতিয়াক আহমেদ জয় ও মোর্শেদ হোসাইন তানিমের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত নতুন কমিটিতে সাদ্দাম হোসাইনকে সভাপতি, মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন ও নারিমা জাহানকে সহসভাপতি করা হয়।
সাধারণ সম্পাদক করা হয়েছে আবু মোহাম্মদ মারুফ আদনানকে। আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো শওকত হোসেনকে (পেকুয়া) যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হককে।
এদিকে কমিটি ঘোষণার পরই কক্সবাজার শহরে পক্ষে-বিপক্ষে মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে পদ বঞ্চিতরা। মারুফ হোসাইন ও মইন উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয় বলে জানা গেছে।
তাছাড়া ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্চিত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিম।
সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ফেসবুক পোস্টে জানান, কক্সবাজার জেলা ছাত্রলীগের ঘোষিত এই কমিটি অবৈধ। এই কমিটি অবাঞ্চিত ঘোষণা করলাম।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer