প্রকাশিত: ১২/০১/২০২০ ৪:১০ পিএম

কক্সবাজার মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং বনভূমি রক্ষার্থে ইটভাটায় কাঠপোড়ানো নিষিদ্ধ.অবৈধ করাত কল উচ্ছেদ ও বনভূমিসহ সরকারি খাসজমি অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকেবে।

রবিবার কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন একথা জানান। এ ছাড়া সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা.সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তমূলক অপপ্রচার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কখা জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সুত্র, কক্সবাজারভয়েস

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...