উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৩ ১১:৪৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এবার ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) নির্বাচন ভবন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এ উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেন, নির্বাচনের জন্য প্রায় ১৩ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। এগুলোর মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি।

এগুলো মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়নপত্রও পৌঁছে গেছে মাঠ পর্যায়ে। আর ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থিতা প্রত্যাহারের পরে।

ইসি কর্মকর্তা বলেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছু কাছ রয়েছে যেগুলো তফসিল ঘোষণার পর করতে হয়। তফসিল হয়ে গেলে সে কার্যক্রমগুলো নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশনাররা বলেন, আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা করা হব। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে করা হবে ভোটগ্রহণ।

সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন। এসব ভোটারের জন্য সাড়ে ৩ লাখের মতো ব্যালট বাক্স সংরক্ষণ করেছে ইসি

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...