প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ৮:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৯ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি::
হেফাজত ইসলামের আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে সঙ্কটাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানা গেছে। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফ।

মাওলানা মুহাম্মদ ইউসুফ সোমবার দুপুরে আওয়ার ইসলামকে বলেন, সকালে হৃদরোগ ও শাস কষ্ট বৃদ্ধি পেলে হুজুরকে দ্রুত চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআর- এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ তে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়।

বর্তমানে হুজুরের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ডাঃ শামিম বক্স, ডাঃ কামাল আহমেদ ও ডাঃ ইব্রাহিমসহ সিনিয়র চিকিৎসকদের বিশেষ টিম।তিনি আরও জানান, বর্তমানে শাসকষ্ট ও কফ জমে থাকায় কথা বলতে পারছেন না তিনি।

এছাড়াও প্রবীণ এ আলেম বিশ দিন যাবৎ মুখ দিয়ে কিছু খেতে না পারায় পাইপ দিয়ে খাবার দেয়া হচ্ছে।

এক পর্যায়ে মাওলানা ইউসুফ ডুকরে কেঁদে ফেলেন এবং আল্লামা আহমদ শফীর জন্য দেশিবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার দ্রুত আরোগ্যের জন্য।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer