ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৬/২০২৩ ৭:১৩ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পৌর সদর বাজারে একটি জিম সেন্টারে রাকিব (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুন) সন্ধ্যার দিকে পৌর সদরের মলংশাহ্ মাজারের পাশেই অবস্থিত নীরব ইলেকট্রনিক্স অ্যান্ড জিম সেন্টারে শরীরচর্চার সময় তার মৃত্যু হয়।

মৃত রাকিব চরফরাদি গ্রামের রবিউলের ছেলে। তিনি পাকুন্দিয়ার চর আদর্শ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জিমরত অবস্থায় রাকিব অসুস্থবোধ করে ঢলে পড়েন। তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার মিঠুন রানা জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- জিমরত অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন। তিনি জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...