ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ৬:১৮ পিএম , আপডেট: ৩০/০৭/২০২৫ ৬:২১ পিএম

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ।

বুধবার(৩০ জুলাই) চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করেন। একইসাথে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।

জানা গেছে, একে এম জাহাঙ্গীর আজিজ দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে হাজির হয়ে জামিন চান। মামলাটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়ায় আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার অন্যান্য আসামিদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...