প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ৯:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নগরীর চকবাজার থানার সিরাজউদ্দৌলা রোডে একটি বাসা থেকে গোপন বৈঠক থেকে সাতকানিয়া উপজেলা

জামায়াতের আমির আবুল ফয়েজসহ (৫৮) সংগঠনটির ছয় নেতাকর্মীকে বুধবার (২৪ মে) রাত পৌনে ৯টার দিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বাকী পাঁচ জন হলেন, রেজাউল করিম (৩৬), সরওয়ার কামাল (৪৬), তারেক হোসেন (২৯), আহমদ ছফা (৪২) এবং ফরমান সিকদার (৩৬)।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এ এম এম হুমায়ন কবির বলেন, রমজানের প্রস্তুতির নামে তারা গোপনে নাশকতা সংঘটনের জন্য বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছয়জনকে আটক করেছি। তাদের কাছ থেকে সাংগঠনিক বিভিন্ন নথিপত্র, লিফলেট ও ছোট ক্যালেন্ডার উদ্ধার করা হয়েছে।
হুমায়ন জানান, তারেকের বিরুদ্ধে নাশকতার অভিযোগে চারটি মামলা আছে। বাকিদের বিরুদ্ধে মামলা আছে। মামলার বিষয়টি আরও যাচাইবাছাই করা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer