উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/১২/২০২২ ৭:৪৭ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল মোত্তালেবকে জামায়াতের ভেবে রাজধানীতে আটক করে পুলিশ।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম এলাকা থেকে মোত্তালেবকে আটকের পর তার পরিচয় জানতে পেরে পাঁচ ঘণ্টা পর ছেড়ে দেয় পুলিশ।

আব্দুল মোত্তালেব নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাবেক প্রচার ও প্রচারণা সম্পাদক। বর্তমানে তিনি ওই কমিটিতে সদস্য হিসেবে আছেন।

এ ছাড়াও ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন মোত্তালেব। তিনি ওই ইউনিয়নের চর বেরুবাড়ি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

আটক ও মুক্তির বিষয়ে আব্দুল মোত্তালেব মুঠোফোনে জানান, গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে ঢাকায় যান। তখন থেকে ঢাকাতেই আছেন।

শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করে পাশেই টয়লেট সারতে যান মোত্তালিব। এ সময় জামায়াতের একটি মিছিল বের হয়।

মোত্তালিব বলেন, ‘পুলিশের ধাওয়া খেয়ে জামায়াতের কয়েকজন আমার কাছ দিয়েই দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভুল বুঝে পুলিশ আমাকে আটক করে। আমি তাদের পরিচয় দেই। পরে সংবাদ পেয়ে জেলা এবং উপজেলা আওয়ামী লীগের নেতারাও যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আমাকে ছেড়ে দেয়া হয়।’

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান বলেন, ‘আব্দুল মোত্তালেবকে ভুল করে পুলিশ আটক করেছে। তার আটকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। জানার পরই আমরা পল্টন থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। তারা তথ্য-প্রমাণ চায়। আমরা কিছু প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দেই।’

পল্টন থানার ওসি সালাহ উদ্দিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে সহ আটকদের ছেড়ে দেয়া হয়েছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...