ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ৭:২৭ এএম

চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি মহানগর জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ৩৯টি নাশকতার মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

মহানগর ডিবি বন্দর ও পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আলী হোসেন ঢাকা পোস্টকে বলেন, হেলালী গত ২৮ জুলাই ডবলমুরিং থানা এলাকায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি। ওই দিন ভিডিও ফুটেজে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া তিনি গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।

তিনি আরও বলেন, জামায়াতের এ প্রভাবশালী নেতাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল। একপর্যায়ে সোমবার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer