মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১২/১১/২০২৪ ৯:২১ পিএম

রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, চাঁদাবাজির জন্য নয়। রাজনীতি হবে মানুষের সেবার জন্য, দখল দারিত্বের জন্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ বাণিজ্য, দূর্নীতি থাকবে না। সকল মানুষ নিজেদের অধিকার ফিরে পাবে। নতুন দেশে নতুন আইন নিয়ে দেশ চলবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এড: শাহজালাল চৌধুরী।

মঙ্গলবার বিকেলে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারে অনুষ্ঠিত জামায়াত ইসলামী সহযোগি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷

উক্ত সহযোগী সম্মেলনে হলদিয়াপালং ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, উখিয়া উপজেলার আমীর মাওলানা আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, হলদিয়াপালং ইউনিয়ন সভাপতি হাফেজ আবুল হোসাইন, ইসলামি ছাত্রশিবির কক্সবাজার শহর শাখা সাবেক সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী হলদিয়া পালং ইউনিয়ন শাখা সেক্রেটারি মাস্টার ছলিম উদ্দিন৷ জামায়াতে ইসলামী যুব বিভাগ হলদিয়াপালং ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দু রশিদ শওকী সহ প্রমুখ৷

এসময় বক্তারা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, অত্যাচার ও নির্যাতন এবং পুলিশি হয়রানির কারণে আমরা আমাদের নিজস্ব ঘরে থাকতে পারতাম না। স্ত্রী-সন্তান জন্ম দিয়েছে কিন্তু বাবা সন্তানকেও দেখতে পায়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ নতুন মুক্তি লাভ করেছেন। আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা দাড়ি, টুপি পড়ে চলতে পারতাম না। এখন চলতে পারছি। সবই ছাত্র-জনতার আন্দোলনের ফসল।”

দীর্ঘ ১৭ বছর পর উখিয় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই প্রথম সহযোগী সম্মেলন রূপ নেয় জনসমুদ্রে। হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবির ও জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...