প্রকাশিত: ১৩/০৭/২০২১ ৮:০০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদে আমাদের মনমতো প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. আব্দুল মোমেন জানান, জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ ১৯৩টি দেশ এক যোগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে প্রস্তাব পাস করেছে। সবাই এক বাক্যে স্বীকার করেছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে হবে।

তিনি বলেন, এর আগে জাতিসংঘে রোহিঙ্গাদের নিয়ে যে প্রস্তাব পাস হয়, সেখানে আমরা ভোটদানে বিরত ছিলাম। কারণ সে সময় আমাদের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এবার আমাদের প্রস্তাবই সবাই পাস করেছে। আমাদের মনমতোই প্রস্তাব গৃহীত হয়েছে।

সোমবার জেনেভায় রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জবাবদিহি নিশ্চিত ও তাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

২০১৭ সালে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের পর জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের কূটনৈতিক প্রচেষ্টায় এবারই প্রথম কোনো প্রস্তাব বিনা ভোটে জাতিসংঘে গৃহীত হয়।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer