প্রকাশিত: ২৭/০১/২০২২ ৯:২৮ এএম

রোহিঙ্গা সমস্যায় টেকসই সমাধানে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান মানব ও মাদক পাচারের মতো নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে।

যার প্রভাব এ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বুধবার জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক নতুন দূত নুয়েলিল হেইজারের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় পররাষ্ট্র সচিব এই অনুরোধ ও শঙ্কার কথা জানান। মঙ্গলবার বিকালে তাদের মধ্যে ওই আলোচনা হয়েছে বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমারের আদি নিবাসে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টিতে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রত্যাশার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

রোহিঙ্গা সংকটের পাঁচ বছরের মাথায় এসেও সমস্যার সমাধান না হওয়ায় পররাষ্ট্র সচিব হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ হিমশিম খাচ্ছে।

বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান মানব ও মাদক পাচারের মতো নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। নিরাপত্তা ঝুঁকির এ প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

মাসুদ বিন মোমেন রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের বিশেষ দূতের দপ্তরের কাজ করা উচিত বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ দূতের এ ধরনের কাজ এবং এ অঞ্চলে কাজের অভিজ্ঞতা সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি আনতে পারে।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...