প্রকাশিত: ০৩/০৩/২০২০ ১০:১৮ পিএম

সোয়েব সাঈদ::
জাতিসংঘ আয়োজিত কনফারেন্সে অংশ নিচ্ছে রামুর মেয়ে আজমাইন জাহিদ। ৪ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। আজমাইন জাহিদ তার স্কুলের পক্ষ থেকে “আফ্রিকায় শান্তি বজায় রাখা এবং ইউক্রেন প্রতিনিধি হিসেবে পরিবেশ বিষয়ক” বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন।
মডেল জাতিসংঘের এ কনফারেন্সে বিশে^র ১৭৯ টি দেশের ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতিবছর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক সময়ের আর্ন্তজাতিক সম্পর্ক ও রাজনীতি বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই এ কনফারেন্সের মূল উদ্দেশ্য।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা
আজমাইন জাহিদ রামুর কৃতিসন্তান সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম আলহাজ¦ ওসমান সরওয়ার আলম চৌধুরীর নাতনী এবং বর্তমান কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমলের ভাগনী। আজমাইন জাহিদের মা মরহুম আলহাজ¦ ওসমান সরওয়ার আলম চৌধুরীর কনিষ্ঠ কন্যা তানজিলা সরওয়ার রুনা আর বাবা জাহিদুল ইসলাম।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer