প্রকাশিত: ২৫/০৪/২০১৯ ৯:০৪ পিএম

নিউজ ডেস্ক::
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১০তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলি। বৃহস্পতিবার চট্টগ্রামের লালদীঘির মাঠে অনুষ্ঠিত এ বলিখেলায় দীর্ঘক্ষণ দুই শক্তিশালী বলীর মধ্যে লড়াই শেষে চকরিয়ার জীবন বলীকে হারিয়ে দুই পয়েন্ট জিতে চ্যাম্পিয়নের শিরোপা জয় করেন শাহজালাল বলী।

ঘড়ির কাটা ঠিক সন্ধ্যা ৫টা ৯ মিনিট ছুঁই ছুঁই করলে তখনই কুস্তি প্রতিযোগিতার দুই বিচারক শাহাজালাল বলীকে বিজয়ী ঘোষণা করেন। টান টান উত্তেজনার মূল লড়াই স্থায়ী হয় প্রায় ২৬ মিনিট। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ লড়াইকালে দর্শকরা উল্লাসে মেতে উঠেন। খেলা পরিচালনা করেন ৩০ বছরের অভিজ্ঞ রেফারি সাবেক কাউন্সিলর আবদুল মালেক। তাকে সহযোগিতা করেন নূর মোহাম্মদ লেদু ও জাহাঙ্গীর আলম।

সেমি ফাইনালে কুমিল্লার শাহজালালের মুখোমুখি হন মহেশখালীর সাহাবউদ্দিন। শাহজালাল ২০১৮ সালে রানার আপ হয়েছিলেন।
অপর খেলায় মুখোমুখি হন চকরিয়ার জীবন বলী ও মহেশখালীর মো. হোসেন। এ খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত বুদ্ধি, শক্তি ও কৌশলের ১০ মিনিটের লড়াই শেষে টসে ফাইনালের টিকিট পান জীবন বলী। যিনি ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

এদিকে বিকেল চারটায় বলীখেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। টেলিফোনে প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যান্ড ডেপুটি সিইও ইয়াসির আজমান।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বৃটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এ প্রতিযোগিতার সূচনা করেন।

এবার বলিখেলায় চ্যাম্পিয়নকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপকে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়া ২৫ বলীকে নগদ ১ হাজার টাকা ও একটি করে ট্রফি দেওয়া হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...