প্রকাশিত: ২৭/০৭/২০২০ ৬:৪৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন স্থানের উপাসনালয়গুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সদস্য। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা, এমন তথ্যের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিষয়টি নিশ্চিত করে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, দেশে জঙ্গিদের নেটওয়ার্ক আগের যে কোনো সময়ের চেয়ে দুর্বল। ঈদের আগে তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারে। কিন্তু বড় ধরনের হামলার সক্ষমতা তাদের নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিমানবন্দর, দূতাবাস বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, মিয়ানমারের দূতাবাস ভবন বা বিশেষ ব্যক্তি অথবা শিয়া-আহমদিয়া উপাসনালয়, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা হতে পারে। হামলার দিন-তারিখ না উল্লেখ থাকলেও চিঠিতে সময়কাল ধরা হয়েছে, সকাল ৬-৭টা অথবা সন্ধ্যা ৭-১০টা। হামলাকারীর বয়স ১৫-৩০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের চিঠিতে সুপারিশ হিসেবে উগ্রপন্থী বা তাদের সংগঠনের ওপর নজরদারি বৃদ্ধি, পুলিশের সবাইকে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখা, পুলিশের গাড়ি-স্থাপনা খালি বা পরিত্যক্তভাবে ফেলে না রাখা, পুলিশের ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নজরদারি বৃদ্ধি করা, চেকপোস্টে তল্লাশি বাড়ানো, সন্দেহ হলে ব্যাগ-দেহ তল্লাশি করা, সন্দেহজনক এলাকায় ব্লক রেইড করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer