প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ৯:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪০ পিএম

নিউজ ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁনপুর এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার ভোর ৪টা থেকে বাড়িগুলো ঘিরে রাখা হয়। এর মধ্যে একটি বাড়িতে ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫–এর অধিনায়ক এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছে।

আটক তিন ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও ৩ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...