উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/১২/২০২২ ৮:৫৯ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফ বিজিবি-পাবলিক স্কুলে সেরা নির্বাচিত মেধাবী ছাত্র টেকনাফের নাইট্যংপাড়ার বাসিন্দা সউদী আরব প্রবাসী রহিম উল্লাহ ও নুর কাজলের পুত্র আল-ফাহাদ নয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার মাধ্যমে চান্স পেয়েছেন। ৭ ডিসেম্বর সন্ধ্যায় আল-ফাহাদ নয়নের পিতা রহিম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-ফাহাদ নয়ন টেকনাফ বর্ডার গার্ড-পাবলিক স্কুল থেকে ২০১৬ সালে জেএসসি এবং ২০১৯ সালে এসএসসি পাস করেন। ২০১৭ আল-ফাহাদ নয়ন টেকনাফ বর্ডার গার্ড-পাবলিক স্কুলে বর্ষসেরা ছাত্র নির্বাচিত হন। এরপর তিনি চট্রগ্রামের সরকারী কমার্স কলেজে ভর্তি হয়ে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করেন। ২০২১-২০২২ সেশনে ভর্তি পরিক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আইইআর’ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। মেধাবী ছাত্র আল-ফাহাদ নয়ন টেকনাফের নাইট্যংপাড়ার বাসিন্দা হাশিম উল্লাহ, কেফায়ত উল্লাহ ও শফি উল্লাহর ভাতিজা।
এই সফলতার জন্য আল-ফাহাদ নয়ন ও তাঁর পরিবার মহান আল্লাহুতায়ালার শুকরিয়া এবং সকল শিক্ষক-শিক্ষিকা, মুরুব্বী, বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উচ্চ শিক্ষা লাভ করে যেন সমাজ এবং দেশের সেবা করতে পারে এজন্য সর্বমহলের দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...