সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ০৩/০৭/২০২৪ ১:০৩ পিএম , আপডেট: ০৩/০৭/২০২৪ ১:১৩ পিএম

টেকনাফ থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মামার বাড়িতে বেড়াতে এসেছিল ছিল শিশু সিফাত। কিন্তু কে জানতো মামার বাড়িতে বেড়াতে এসে প্রাণ যাবে তার। মামার বাড়িতে বেড়াতে এসে পাহাড় ধ্বসের ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে শিশু সিফাত। শিশু সিফাতের পিতার নাম মোহাম্মদ আলম টেকনাফের লেদা টাওয়ার এলাকার বাসিন্দা। মা সাহারা খাতুন একজন রোহিঙ্গা। সিফাত কয়েকদিন পূর্বে মামার বাড়ি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে এসেছিল।

এসব তথ্য নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্প- ১১ এর এফ/০১ ব্লকে ও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-৪১ বালুখালীতে চলমান ভারীবৃষ্টিতে পাহাড়ের উপরে থাকা শেল্টার ধ্বসে মোঃ আনোয়ার হোসেন (২১) নামের একজন রোহিঙ্গা পাহাড়ের মাটিতে চাপা পড়ে নিহত হয়। এছাড়াও স্থানীয় সিফাত (১৩) নামের এক শিশু মামার শেডে বেড়াতে এসে মাটি চাপা পড়ে নিহত হয়।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...