প্রকাশিত: ৩১/১০/২০২১ ৫:৩৯ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গায় ৬ লেনের মাতামুহুরী সেতুর ৩ লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শুক্রবার বিকাল থেকে এই সেতু দিয়ে যান চলাচল শুরু করে।

পাশাপাশি বাকি তিন লেনের সেতু নির্মাণ করতে পুরাতন সেতুটি ভেঙ্গে ফেলা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতুসহ ছয় লেনের চারটি সেতুর নির্মাণ কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলমান রয়েছে। চার সেতুর নির্মাণ কাজে অর্থ্যায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মাতামুহুরী সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে। সড়ক ও জনপথ বিভাগের ক্রস বর্ডার রোড় ইম্পুভমেন্ট নেটওয়ার্কের আওতায় এই সেতু নির্মাণ কাজ চলছে।
প্রকল্প ব্যবস্থাপক জুলফিকার আহমেদ বলেন, ছয় লেনের মাতামুহুরী সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিন লেন ও এ্যাপ্রোচ সড়কের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। অপর তিন লেনের নির্মাণ কাজ শুরু করতে পুরনো সেতুটি ভেঙ্গে ফেলা হবে। তাই নির্মিত সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, মাতামুহুরী সেতু ও সাঙ্গু সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিড়িও কনফারেন্সের মাধ্যমে আনুষ্টানিকভাবে উদ্বোধন করবেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...