প্রকাশিত: ১০/১০/২০১৯ ১:৪৬ পিএম

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যায় পুরো দেশ শোকাহত। ক্ষোভের অনলে উত্তাল হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। হত্যাকারীদের বিচার, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণসহ কয়েক দফা দাবিতে বিভিন্ন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। খুনের মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

আর দেশের এমন পরিস্থিতিতে শোনা গেলো ব্যতিক্রমী এক সিদ্ধান্তের কথা। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কনস্টেবল শামীম হাসানের প্রথম পুত্র সন্তান। জানা গেছে, তিনি তার পুত্র সন্তানের নাম রেখেছেন আবরার ফাহাদ। নিহত বুয়েটের মেধাবী ছাত্র আবরারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই নিজের সন্তানের নাম রেখেছেন তিনি।

ফেসবুকে বিষয়টি সবাইকে জানিয়েছেন কনস্টেবল শামীম লেখেন-
‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ (বুধবার) আমি পুত্র সন্তানের বাবা হলাম। মাশাআল্লাহ আমার সন্তানের নাম রেখেছি,এই মুহুর্তে সবার প্রিয় দেশের প্রথম ভাবনা শহীদ এর নামের প্রতি সম্মান রেখে ‘আবরার ফাহাদ’। শামীম তার সন্তান যেন দানশীল,গরীব দুঃখী মানুষের সেবক হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে, সবার কাছে দোয়াও চেয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...