উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৩/২০২৩ ৬:৩২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম পরিবার নিয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে আনন্দ ভ্রমণে কক্সবাজার বেড়াতে গেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপির সঙ্গে ওসির এমন আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভ্রমণে যেতে পারিবারিক কারণ দেখিয়ে দুদিনের ছুটি নেন জেলা পুলিশ সুপারের কাছ থেকে।

জানা গেছে, গত ১১ মার্চ রাতে ওসি মো. ফরিদুল ইসলাম থানা ত্যাগ করেন। ১২ মার্চ টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে ঢাকা থেকে প্লেনে পরিবার নিয়ে কক্সবাজার যান। এ সময় বিমানের সামনে ওঠানো ছবিতে সংসদ সদস্য ও ওসি ছাড়াও আরও দুইজন দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সামনে জাতীয় নির্বাচন থাকায় আওয়ামী লীগের একাংশের লোকজন বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তারা ওসির সমালোচনাও করছেন। এ আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাশী অনেকে ওসির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু বলেন, ‘স্থানীয় এমপির সঙ্গে ওসি আনন্দ ভ্রমণে গেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটা তার ঠিক হয়নি। একজন সরকারি কর্মকর্তা হয়ে জনপ্রতিনিধির সঙ্গে যাওয়াটা ঠিক না। উনি সরকারি আদেশ পালনের চেয়ে এমপির আদেশ-নির্দেশ পালনে বেশি সচেষ্ট থাকেন। উপজেলার আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে এমপির নির্দেশে ওসি মিথ্যা মামলা দিয়েছে।’

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, ‘সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে এমিপর সঙ্গে ওসির কক্সবাজার ভ্রমণ করা ঠিক হয়নি। ভ্রমণের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এমপির পক্ষ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দেয় ওই ওসি।’

ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ছুটিতে বাইরে আছি। এখনও আসিনি।’ সংসদ সদস্যের সঙ্গে কক্সবাজার ভ্রমণ বিষয়ে তিনি বলেন, ‘এমপির সঙ্গে ছবি দেখতে পারেন, কিন্তু বিষয় হলো আমাদের ব্যক্তিগত জীবন আছে না। আমরা আমাদের মতো আসছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘ওসি পারিবারিক সমস্যা দেখিয়ে দুদিনের ছুটি নিয়েছেন। কক্সবাজার গিয়েছেন কি না এটা জানি না। এ ছাড়া এমপির সঙ্গে ভ্রমণে যাওয়াটা আচরণবিধিতে বাধা নেই। তবে বিষয়টি দৃষ্টিকটু।’ সুত্র: বাংলট্রিবিউন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...