প্রকাশিত: ২৩/১০/২০১৯ ৯:৪৪ পিএম

সাভারের একটি বাড়ির ছাদে এক নারীর গাছ তছনছ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন পরিবেশপ্রেমীরা। এ ঘটনার ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন সাভারের কয়েকজন আলেম। বুধবার বৃক্ষনিধনের প্রতিবাদে বৃক্ষরোপণ করেছেন তারা।

মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর নেতৃত্বে ও মাওলানা সুফিয়ান ফারাবীর পরিচালনায় আলেমদের একটি দল বুধবার বিকালে সাভারের দারুল উলুম মাবিয়া মাদ্রাসা সংলগ্ন জামসিং সড়কটিতে বৃক্ষরোপণ করেন।

আলেমরা বলেন, গাছ আমাদের নানাভাবে উপকার করে। গাছ মানুষের বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও বিভিন্ন কারণ দেখিয়ে দেশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে কিছু অসাধু মানুষ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, সাভারের সিআরপি এলাকায় যে মহিলাটি বিদ্বেষের বহিঃপ্রকাশে হিংস্রভাবে গাছগুলো কেটেছে আমরা ওলামায়ে কেরাম তার সুষ্ঠু বিচার কামনা করি। এবং সঙ্গে সঙ্গে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা কামনা করছি।

উল্লেখ্যে, ছাদবাগানকে কেন্দ্র করে সাভারের ঐ বাড়ির দুই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে ছাদের গাছ কেটে ফেলেন খালেদা আক্তার লাকি নামে ঐ ফ্ল্যাটের এক নারী। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। বুধবার সকালে অভিযুক্ত খালেদা আক্তার লাকিকে আটক করে পুলিশ।

এদিকে, ছাদবাগানের গাছ কাটার ঘটনায় মর্মাহত সেই গাছের মালিককে গাছ উপহার দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভার্স।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...