প্রকাশিত: ১৪/০৯/২০২১ ৩:৩৫ পিএম

উখিয়া সংবাদদাতা::
কক্সবাজারের উখিয়ায় শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগের আন্দোলনের প্রেক্ষিতে উখিয়া কলেজের পরিবহণ ভাড়া এক হাজার টাকা থেকে কমিয়ে ছয়শত টাকা করেছে কলেজ কর্তৃপক্ষ।

সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর, কলেজের গভর্ণিং বডির সভাপতি ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্ণিং বডির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও আজকের পত্রিকাকে বলেন, “শিক্ষার্থীদের দাবিতে প্রেক্ষিতে কলেজ বাসের ভাড়া কমানো, সুবিধামতো ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করণসহ বিভিন্ন গতানুগতিক বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন হবে।”

এর আগে উখিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরিবহণ ভাড়া কমানো, পরিবহন সংস্কার ও ভর্তি প্রক্রিয়া সহজ করতে শান্তিপূর্ণ আন্দোলন করে কলেজের শিক্ষার্থীরা। গত ৩০ জুন, অবস্থান কর্মসূচি পালনের পর নিজেদের দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তুলে দেয় শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু বলেন, “শিক্ষার্থীদের নায্য দাবী মেনে নেওয়ায় আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছে পরিবহণ তহবিলে অতিরিক্ত টাকা সঞ্চয় হলে নতুন আরেকটি বাস কেনা হবে”।

প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় উখিয়া কলেজ। নিজস্ব পরিবহণ ব্যবস্থা না থাকায় গত বছর প্রতিষ্ঠানটি কে একটি বাস উপহার দেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...