প্রকাশিত: ০৯/১০/২০১৯ ১:১৪ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ধাওয়া করেছে।

বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছাত্রদলের মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সেখানে শাখা ছাত্রলীগ নেতা মাহবুবুল হক রাফার নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া করা হয়।

বিক্ষোভকারী ছাত্রদলের নেতাকর্মীদের ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে ছাত্রদল নেতা-কর্মীরা দৌড়ে ক্যাম্পাস ছাড়েন।

ঘটনার পর ছাত্রদল ও ছাত্রলীগের নেতাদের বক্তব্য জানতে ফোন করা হলে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এর আগে অমর একুশে ভাস্কর্যের পাদদেশের সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা বলেন, ‘আমরা আবরার ফাহাদ হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার সাথে যারা জড়িত সেসব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে স্ট্যাটাস দেন আবরার ফাহাদ তা ঐতিহাসিকভাবে সত্য। এটা শুধু আবরারের মনের কথা নয় এটা সমগ্র বাংলাদেশের দেশপ্রেমী মানুষের মনের কথা। দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি স্বাধীন দেশের কোনো দেশপ্রেমিক মানুষ মেনে নিতে পারে না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...