প্রকাশিত: ১৬/০৯/২০২১ ৬:৪৭ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে
৭০ লাখ টাকা মূল্যের ৭ টি স্বর্ণের বার সহ এক
পাচারকারীকে আটক করেছে বিজিবি।আটক পাচারকারী মো.রিফাত(২০) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল এলাকার প্রবাস ফেরত আবদূর রশিদের ছেলে।

১৬ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। ধৃত রিফাতের পুরো শরীর তল্লাশী কালে তার কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।যার মূল্য ৭০ লাখ টাকা।

বিজিবি’র রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি)’র অধিনায়ক
মো.ইব্রাহীম ফারুক আটক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়োজিত বিজিবি’র নায়ের সুবেদার মাহমদুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্য ৭ টি স্বর্ণের বার সহ আটক হয়েছে।জিজ্ঞাসাবাদে আটক পাচারকারী স্বীকার করেছে স্বর্ণ গুলো তুমব্রু সীমান্ত থেকে অর্থের বিনিময়ে কিনেছে।

কর-ভ্যাট ফাঁকিতে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে।তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,
বিজিবি’র এ কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...