প্রকাশিত: ০৬/০৮/২০২০ ৭:৩৮ এএম

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপনও জারি করা হয়নি।

বুধবার (০৫ আগস্ট) ফেসবুকে এ নিয়ে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করছেন, যাতে বলা হচ্ছে, মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যা নিয়ে জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে প্রশ্নের উদ্রেক ঘটেছে।

তবে রাতে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিতান্তই একটি গুজব।

এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের সূত্র দিয়ে স্ট্যাটাস দেওয়া হচ্ছে।

আসলে এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে কোনো সিদ্ধান্ত নেই।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer