প্রকাশিত: ১৬/১২/২০১৯ ৫:৫৮ পিএম , আপডেট: ১৬/১২/২০১৯ ৬:০১ পিএম

উখিয়াতে ইউএনও হিসেবে যোগদানের দু,বছরের বেশী হয়েছে। চেষ্টা করেছেন উখিয়ার জনগনের পক্ষে কথা বলতে,এ দু বছরে উখিয়াকে দিয়েছেন অনেক কিছু। করেছেন অনেকগুলো দৃশ্যমান কাজ। যে কাজে তার ছোঁয়া থেকে যাবে আজীবন। দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন সর্বত্র।
রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিও গুলোকে স্থানীয়দের স্বার্থে কাজে লাগিয়ে সুনিপুণ ভাবে। চট্রগ্রামের ছেলে বলেই হয়তো উখিয়ার জন্য এত টান। কারন তিনি উখিয়াকে নিয়ে যেভাবে ভেবেছেন,আর কেউ ভাবেননি সেভাবে!
তাইতো নিজ জন্মভূমির মতো নেমে পড়েছেন মাঠ পরিস্কারে। মহান বিজয় দিবস উপলক্ষে বিকালে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রীতি ফুটবল খেলা,কিন্ত সকালে একই মাঠে হওয়া বিজয় দিবসের অনুষ্টানের ফলে মাঠ তখনো অপরিস্কার। দেরি না করে সবাইকে নিয়ে নেমে পড়লেন মাঠ পরিস্কারে। এরি নাম ইউএনও নিকারুজ্জামান! তার কাছ থেকে শেখার আছে অনেক কিছু!
হয়তো তিনি অল্প সময়ের মধ্যে চলে যাবেন অন্যত্র,কিন্ত উখিয়ার মানুষের মনে থেকে যাবেন আজীবন। যার যার অবস্থান চেষ্টা করলে সবকিছু করা সম্ভব এটা তিনি সব সময় বলে থাকেন । কিন্ত এবার হাতে কলমে সবাইকে নিয়ে করে দেখালেন। স্যারের জন্য শুভ কামনা!

সাংবাদিক সরওয়ার আলম শাহীনে ফেইসবুক টাইমলাইন থেকে নেওয়া

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer