প্রকাশিত: ১১/১১/২০১৯ ৯:৫৫ এএম

চুলের কাট ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ। অভিভাবককে করা হবে তলব । মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালাতে অভিভাকদের সতর্কতাও করে দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। আপনার টাকা হলো ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন তা ঠিক না।

রবিবার দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে।

আমার একশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না। ফার্মেসি, বিপনীবিতান, মুদি দোকান খোলা থাকবে। কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী।

কেবল সন্দেহভাজনদের চেক করা হবে।
আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

পাঠকের মতামত

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer