প্রকাশিত: ১৬/১১/২০২০ ৮:৫৫ এএম

ঝাল মুড়ির প্যাকেটে ইয়াবা পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় ৯ হাজার ২৩৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে পাচারের সময় চালানটি জব্দ করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, রাত সাড়ে ৭ টার দিকে হলিডে মোড়ে একটি সিএনজি থামানো হয়। ওই সিএনজিতে বেশকিছু চিপস ও ঝালমুড়ির প্যাকেটসহ দুইজন যুবক ছিল। পরে চিপস ও ঝালমুড়ির প্যাকেট খুলে তল্লাশী চালানো হয়। প্রায় অর্ধশত ঝালমুড়ির প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এসময় সিএনজিতে (অটোরিক্সা) থাকা দুইজনকে আটক করা হয়।তারা হলেন- টেকনাফের সাবরাং ম-লপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer